• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদের তথ্য চেয়েছে ডিপিই

সিসি ডেস্ক ।। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের কত পদ শূন্য রয়েছে তা জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত ছকে বিদ্যালয়ভিত্তিক এই তথ্য পাঠাতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদেরকে বলা হয়েছে।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ এ আদেশে স্বাক্ষর করেন।

অফিস আদেশে বলা হয়, ৩১ জানুয়ারি পর্যন্ত জেলার আওতাধীন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিদ্যালয়ভিত্তিক শূন্য পদের তালিকা আলাদাভাবে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে ইমেইলে (adgdpe@gmail.com, dirpolicydpe@gmsil.com এবং dpeadbidda@gmail.com) পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।

নির্ধারিত ছক অনুযায়ী জেলা/সিটি করপোরেশনের নাম উপজেলা/থানার নাম, বিদ্যালয়ের নাম, শূন্য পদের সংখ্যা পাঠাতে হবে। পদায়ন সংক্রান্ত মামলা থাকলেও সে তথ্যও পাঠাতে হবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের।

সহকারী শিক্ষকদের ক্ষেত্রে নির্ধারিত ছকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অনুমোদিত পদ ও শূন্য পদের তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ