• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দ্রুতগামী সাইকেলচালকরা বেশি ‘হ্যান্ডসাম’!

Sicilingলাইফস্টাইল ডেস্ক: যেসব পুরুষ সাইকেল চালনায় দ্রুতগামী তাঁরা তুলনামূলকভাবে ‘হ্যান্ডসাম’। সম্প্রতি  এক সমীক্ষায় এমন তথ্যই প্রকাশ পেয়েছে। গত ২০১২ সালের ‘ট্যুর ডি ফ্রান্স’-এর প্রতিযোগীদের ওপর এক গবেষণা চালানো হয়। তাতে মতামতের ভিত্তিতে এ তথ্য পাওয়া যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

প্রকাশিত সমীক্ষায় দেখা যায়, শীর্ষ ১০ ভাগ ফলাফলকারী পারফর্মাররা অন্যদের তুলনায় ২৫ ভাগ ভালো চেহারার বলে জানিয়েছেন উত্তরদাতারা। সাম্প্রতিক কিছু গবেষণায়ও অনুরূপ ফলাফল পাওয়া গেছে। যেখানে দেখা যায়, নারীদের এধরনের পর্যবেক্ষণশক্তি জোরালো। খেলাধুলায় ভালো পারফর্মেন্সকারীদের নারীরা ভালো চেহারা বলে শনাক্ত করে।

গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে রয়েল সোসাইটি জার্নালের বায়োলজি লেটারস-এ। এতে গবেষকরা উপসংহারে জানিয়েছেন, খেলাধুলার ভালো পারফরর্মেন্সের বিষয়টি মানুষের মুখ দেখেই ধরতে পারে মানুষ। বিবর্তনের ধারায় এ বিষয়টা ধরার উপযোগী হয়েছে মানুষের মস্তিষ্ক।

বিজ্ঞানীরা জানিয়েছেন, বিবর্তনের ধারায় ভালো পারর্ফমেন্সকারী পুরুষরা ভালো বাবা বা ভালো জিনের ধারক-এমনটা ঢুকে গেছে মানুষের মস্তিষ্কে। যা থেকে ভালো চেহারা বলে শনাক্ত হয় তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ