• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তারেক রহমানের দুই বছরের কারাদণ্ড

সিসি ডেস্ক ।। বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নড়াইলে দায়ের হওয়া মানহানি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাঙ্কোয়েট হলে বিএনপির সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় ক্ষুদ্ধ ও মর্মাহত হয়ে নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহাজান বিশ্বাস বাদী হয়ে নড়াইল সদর আমলি আদালতে তারেক রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানি মামলা করেন।

তিন জনের স্বাক্ষ্য প্রমাণ শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় দেন। রায় ঘোষণার সময় মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদালতে উপস্থিত ছিলেন না। এছাড়া তার পক্ষে কোনও আইনজীবীও ছিল না।

নড়াইল জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে অবস্থান করার কারণে তার পক্ষে কোনও আইনজীবী নিয়োগ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ