• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসানের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম জানান, স্বতন্ত্র প্রাথীর সমর্থন সূচক কাগজে ভুলের কারনে মনোনয়ন পত্রটি বাতিল হয়েছে।

তিনি বলেন, স্বতন্ত্র প্রাথীর মনোনয়ন পত্র বাতিল হওয়ায় মেয়র পদে মোট প্রার্থীর সংখ্যা হলো পাঁচ। অন্যরা হলেন- আওয়ামী লীগ মনোনীত রাফিকা আকতার জাহান বেবী, বিএনপির রশিদুল হক সরকার, জাতীয় পার্টির সিদ্দিকুল আলম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নুরুল হুদা ও স্বতন্ত্র প্রাথী রবিউল আউয়াল রবি। ইতোপূর্বে নির্বাচনে সাধারন কাউন্সিলর পদে ৮৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিরল পদে ২১ জন মনোনয়ন দাখিল করেন।

নির্বাচন কর্মকর্তা বলেন, আগের তফসিল অনুযায়ী সৈয়দপুর পৌরসভায় নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ছিল ১৬ জানুয়ারী। পূর্বের তফসিল অনুয়ায়ী ভোটগ্রহনের দুইদিন আগে স্বতন্ত্র মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকার মারা যান। তার মৃত্যুর পর বিধি মোতাবেক শুধু মেয়র পদে নতুন প্রার্থী অংশগ্রহণের সুযোগ দিয়ে ওই নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ৫ম ধাপের নির্বাচনে সৈয়দপুর পৌরসভার মেয়র ও ১২ নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদের জন্য ২ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ও আজ ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই-এর দিন ছিল। মনোনয়পত্র প্রত্যাহাররের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতিক বরাদ্দ হবে ১২ তারিখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ