• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি ।। এইচ এস সি পাশের পর নার্সিং ইন্সটিটিউট থেকে কোর্স সম্পন্ন করে বিভাগীয় পরীক্ষার মাধ্যমে উত্তীর্নদের পেশাদার নার্স বলা হয়, রাষ্ট্রীয় আইনে এমন বিধান থাকলেও সম্প্রতি এসএসসি পাশ করে কারিগরি শিক্ষাবোর্ডের মাধ্যমে মাত্র ৬ মাস মেয়াদী কোর্স উর্ত্তীনদেরও একই সুযোগ দেওয়া হয়েছে।
এর প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ প্রদর্শন করেন নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এ উপলক্ষে শনিবার দুপুরে জয়পুরহাট জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ডিপ্লোমা ষ্টুডেন্ট নার্সেস ইউনিয়নের জয়পুরহাট জেলা শাখা আয়েজিত মানব বন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনটির সভাপতি ঐশি ইসলাম, ছাত্র নেতা নাজির হোসেন, মোহনা আাখতার, তানিয়া খাতুন প্রমূখ।
বক্তারা এসএসসি পাশ করা ৬ মাস মেয়াদী কারিগরি কোর্স সম্পন্নকারীদের সমমানের নার্স স্বীকৃতি না দিতে সরকারের প্রতি আহবান জানান।
পরে বিক্ষোভকারীরা মিছিল করে শহরের প্রধান প্রধান সড়কসহ জেলা প্রশাসন চত্বর প্রদক্ষিন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ