• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে করোনা টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন হুইপ

এনামুল মবিন সবুজ ।। দিনাজপুরে নিজে টিকা গ্রহণ করে জেলায় করোনা টিকাদান (কোভিট-১৯) আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মোঃ ইকবালুর রহিম (এমপি)।
আজ রবিবার (৭ফেব্রুয়ারী) সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিজে করোনার টিকা গ্রহণ করে দিনাজপুর জেলায় বহুল প্রতিক্ষিত (কোভিট-১৯) টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ।
সে সময় দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম,বিপিএম (বার), দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ নাদের হোসেন,এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ শাহ মোজাহিদুল ইসলাম সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের হুইপ মোঃ ইকবালুর রহিম (এমপি) বলেন, জেলা থেকে উপজেলা পর্যায়ে আমরা এই করোনার ভ্যাকসিন পৌঁছে দিব। করণা প্রতিরোধে মানুষকে উদ্বুদ্ধ করব।তিনি আরো বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছেএই বিভ্রান্তি সেই আকাশে চাঁদে সাঈদীকে দেখার মত বিভ্রান্তি। যার কোন বাস্তব ভিত্তি নেই,
দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ বলেন, করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধনের পর পর্যায়ক্রমে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল,২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল সহ জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ