• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর সীমান্তে তিন রোহিঙ্গা আটক

মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) ।। দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকায় শিশুসহ একই পরিবারের তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার দুপুরে উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ-উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন রোহিঙ্গা হলেন, মজিবর হোসেন (২৭), স্ত্রী সাদেকুন নাহার (২৪) এবং শিশু রহমত হোসেন (৫)। ওই তিন জন মিয়ানমান থেকে পালিয়ে এসে বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন বলে তারা জানিয়েছেন।

স্থানীয় বিনাইল ইউনিয়নের ২নং সংরক্ষিত মহিলা আসনের সদস্য মাকসুদা বেগম বলেন, সকালে দেশমা বাজার এলাকায় নিজ বাড়ি থেকে বেরিয়ে দেখি এক শিশুসহ একই পরিবারের তিন জন রাস্তার পাশে বসে আছে। এসময় তাদের ঠিকানা জিজ্ঞেস করলে তারা কিছু বলতে পারেনি। তিনি বলেন, এসময় তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে স্থানীয় আনোয়ার হোসেন নামের এক শিক্ষক জানায় তারা রোহিঙ্গা। পরে বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় বিনাইল চেয়ারম্যানের মাধ্যমে পুলিশ ও বিজিবিকে জানানো হয়।

স্থানীয় বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ওই তিন রোহিঙ্গার আসার খবরে সেখানে গিয়ে তাদের কথা শুনে মনে হয়েছে তারা মিয়ানমান এলাকা থেকে এসেছে। পরে বিয়টি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ককে জানালে তিনি এক দোভাষিকে পাঠিয়ে দেন। পরে ২৯ বিজিবি আওতাভুক্ত স্থানীয় চৌঠা বিজিবি ক্যাম্পে ওই রহিঙ্গাদের নিয়ে যান বিজিবি সদস্যরা।

এবিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ উল্লাহ আবেদ বলেন,‘বিরামপুর দেশমা এলাকায় শিশুসহ তিন রোহিঙ্গা আটকের খবর পেয়ে সেখানে এক দোভাষিকে পাঠিয়ে তাদের সাথে কথা বলে এবং রহিঙ্গা ক্যাম্পে খোঁজ নিয়ে জানাগেছে তারা রোহিঙ্গা। প্রাথমিক ভাবে তারা স্বীকার করেছে তারা এ এলাকায় বসবাসের উদ্দেশে সীমান্তে এসেছিলেন। তিনি বলেন, এখোনো বোঝা যাচ্ছেনা তারা কোথা থেকে এসেছিলেন কি উদ্দেশ্যে। বিস্তারিত তথ্যের জন্য রোহিঙ্গা ক্যাম্পে ম্যাসেজ পাঠানো হয়েছে, সেখান থেকে ম্যাসেজ এলেই বিস্তারিত জানা যাবে। এর পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ