• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পুলিশকে গণমুখী ও জনবান্ধব করতে খানসামায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। “আপনার পুলিশ আপনার পাশে”, “তথ্য দিন সেবা নিন” স্লোগানে বাংলাদেশ পুলিশকে গণমুখী ও জনবান্ধব করতে দিনাজপুরের খানসামা উপজেলায় বিট পুলিশিং-এর আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারী) সকালে আলোকঝাড়ী ইউনিয়ন বিট পুলিশিং-এর আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে সভাটি হয়।

ওসি শেখ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ওয়ারেস হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ইন্সপেক্টর (তদন্ত) মমিনুজ্জামান, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ।

বিট পুলিশিং সভায় বক্তারা মাদক,জুয়া,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং থানাকে দালালমুক্ত রাখতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন আলোকঝাড়ী ইউনিয়ন বিট ইনচার্জ এস আই ইবনে ফরহাদ, এসআই সাইদুল ইসলাম ও সহকারী আলোকঝাড়ী ইউনিয়ন বিট ইনচার্জ এএসআই তবিবর রহমান, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, শিক্ষকবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ও যুবক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ