• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাপাহারে ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি ।। নওগাঁর সাপাহার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০বোতল ফেন্সিডিল সহ শিউলি আক্তার(২৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। আটককৃত শিউলি উপজেলার রামরামপুর (আবাসন) এ বসবাসকরী মাহফুজুর রহমান এর স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫ টার সময় গােপন সংবাদের ভিত্তিতে সাপাহার থানা পুলিশের এস আই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদক বিরােধী অভিযান পরিচালনা করেন। এসময় আবাসন এলাকায় ওই মহিলা মাদক বিক্রি করার সময় পুলিশ তাকে হাতে নাতে আটক করে এবং তার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করে সেখান থেকে ২০বােতল ভারতীয় ফেন্সীডিল উদ্ধার করে তাকে থানা হেফাজতে নেয়। এ সময় সংবাদ পেয়ে শিউলির স্বামী মাহফুজুল পালিয়ে যায়। এ রিপাের্ট লেখা পর্যন্ত এবিষয়ে থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছিল বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান জানান। উপজেলায় মাদক বিরােধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ