ইনসান সাগরেদ, পঞ্চগড় ।। পঞ্চগড়ে ১৮ বিজিবি ব্যাটালিয়ন জনসচেতনতামুলক ও শীতবস্ত্র বিতরণের করেছে। ১৬ ফেব্রুয়ারী সদর উপজেলার মীরগড় বিওপির করতোয়া নদীর পাড়ে অনুষ্ঠিত ওই সভায় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণসহ আন্তঃসীমান্ত বিভিন্ন সমস্যায় স্থানীয়দের সহযোগিতা কামনা করে প্রধান অতিথি পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান বলেন, সীমান্তে কোনও অপরিচিত ব্যক্তির উপস্থিতি সন্দেহজনক হলে, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে স্থানীয় বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয় ।
পরে বিজিবি’র উদ্যোগে অতিথিবৃন্দ ওই এলাকার অসহায় দু:স্থ পাঁচশতাধিক শীতার্ত নারী-পুরুষ ও শিশুদের মধ্যে কম্বল ও মাফলার বিতরণ করেন। একইসঙ্গে করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে প্রত্যেককে একটি করে মাস্ক বিতরণ করা হয়