সিসি নিউজ ।। কোভিড-১৯ মোকাবেলায় বিশেষ অবদানের জন্য সফল চেয়ারম্যান হিসাবে সম্মাননা সনদপত্র ও স্বর্ণ পদক ২০২০ পেলেন দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ লুনার।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ঢাকায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এর পক্ষ থেকে সম্মাননা সনদপত্র ও স্বর্ণ পদক প্রদান করা হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি এস,এ,এম জাকারিয়া আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম (সুজন)। ৩নং ফতেজংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ লুনার একাই দিনাজপুর জেলার মধ্যে সম্মাননা সনদপত্র ও স্বর্ণ পদকটি পান। তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে আমি ৩নং ফতেজংপুর ইউনিয়ন পরিষদের জনগণের কাছে একজন সমাজসেবক হিসেবে কাজ করে যেতে চাই। তাদের পাশে সব সময় থাকতে চাই। আমার ইউনিয়নের মানুষদের পাশে আমি ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।