• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুরের চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষের হলরুমে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে এসব অনুদান তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক ও সহকারী কমিশনার এমদাদুল হক শরীফ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জোতিষ চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: লায়লা বানু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়বুর রহমান শাহ্, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.জিএম সারোয়ার হোসেন, কৃষি অফিসার মো: মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মন্জুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, চিরিরবন্দর থানা অফিসার্স ইনচার্জ সুব্রত কুমার সরকার প্রমুখ।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে প্রধান অতিথী দিনাজপুর জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম বলেন,‘ শিক্ষার্থীর জন্য প্রাথমিক স্তরেই হচ্ছে শিক্ষার মূল কাঠামো তৈরির স্থান। তাই অভিভাবকদের কোমলমতি শিক্ষার্থীদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে।’ তিনি আরো বলেন, মজিববর্ষ উপলক্ষে উপজেলা সরকারি কর্মকতা-কর্মচারীদের সঠিক ভাবে দায়িত্ব পালনসহ দিগুন কাজ করতে হবে।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ১০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া ৫৬ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদানসহ আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় প্রকল্পের আওতায় ১৬ জন উদ্যোক্তার মাঝে ৮ লক্ষ টাকা তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ