• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রাকচাপায় পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের দুই পরীক্ষার্থী নিহত

সিসি নিউজ ডেস্ক ।। চাঁপাইনবাবগঞ্জ সদরের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের দুই পরীক্ষার্থীর আর বাড়ি ফেরা হলো না। ব্যবহারিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বারঘরিয়া টোলপ্লাজার সামনে ট্রাকচাপায় নিহত হন তারা।

নিহতরা হলেন-সদর পৌর এলাকার মিল্কী মহল্লার সেরাজুল ইসলামের ছেলে মিনারুল (২০) ও আরামবাগ মহল্লার সেলিমের ছেলে মোস্তাফিজুর রহমান (২০) । তারা দুজনেই বারঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজার সামনে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর জখম হলে তাদের সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা সম্ভব হলেও এর চালক পলাতক রয়েছেন।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ