• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাট ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটে পাচঁবিবি উপজেলার আটাপাড়ার বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক স্কুলের ১৪ বছরের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের পর, ধর্ষক ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর ভারত সীমান্ত এলাকার জিরো পয়েন্ট ল্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন ওরফে টুটুল (৫০) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভইডোবা গ্রামের বজলার মাস্টারের ছেলে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক স্কুলের ওই ছাত্রী বাড়ির পাশে সুপারি বাগানে তার সহপাঠীদের সাথে খেলা করছিল। টুটুল কৌশলে ফুসলিয়ে তার নিজ বাড়িতে নিয়ে যায় এবং ওই বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণ করে। পরে মেয়েটি তার বাবা-মাকে জানালে তার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফাতার করতে অভিযানে নামে। দিবাগত রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় রামভদ্রপুর সীমান্ত এলাকার নিজ গ্রাম ভইডোবা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। চিকিৎসার জন্য মেয়েটিকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং শনিবার দুপুরে আদালতের মাধ্যমে টুটুলকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও ওসি পলাশ চন্দ্র দেব জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ