• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জে মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ল্যাট্রিনের গর্ত খুড়ার সময় মাটিতে চাপা পড়ে কান্ত রায় (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দীপেন রায়, লক্ষণ রায় সহ আহত হয়েছে আরো ৩ জন শ্রমিক। শনিবার পৌর শহরের জগথা (শান্তিবাগ) মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার খনগাঁও ইউনিয়নের জনগাঁও তরলা গ্রামের দিপ্তি রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিবাগ এলাকার জনৈক নুকুলের নির্মাণাধীন বাড়ির ল্যাট্রিনের গর্ত খুড়ছিল ৪ জন শ্রমিক। দুপুরে হঠাৎ করে গর্তের চার পাশের মাটি ধ্বসে পড়ে তারা চাপা পড়েন। তাৎক্ষনিক পীরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক কান্ত রায় কে মৃত ঘোষণা করেন। আহতরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়ের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ