• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে ৫বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ।। নওগাঁর আত্রাইয়ে ৫বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় দায়েরকৃত মামলার আসামি মোশারফ হোসেন (১৭) নামে এক যুবককে আটক করেছে আত্রাই থানা পুলিশ।

আটককৃত মোশারফ হোসেন উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের লাকবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানায় দায়েরকৃত মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামে গত ১৩ ফেব্রুয়ারি দিনের বেলায় বাড়িতে একা পেয়ে যুবক মোশারফ হোসেন ওই শিশুর মুখ গামছা দিয়ে বেধেঁ জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায় রক্ষক্ষরণ শুরু হলে শিশুকে ফেলে রেখে মোশারফ পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন শিশুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে ভর্তি করে দেয়। সেখানে তার কোন উন্নতি না হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে বিষয়টি গ্রাম্য শালিসের মাধ্যমে ঘটনাটি ধামা-চাপা দেওয়ার চেষ্টার করে গ্রামের মাতবররা। পরে গত বৃহস্পতিবার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে মোশারফকে আসামী করে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের সাথেই সাথেই আসামী গ্রেপ্তারে রাতেই অভিযান চালায় পুলিশ। তবে মামলা দায়েরের বিষয়টি জানার পর থেকেই আত্মগোপন করে মোশারফ হোসেন।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মামলা দায়েরের পর থেকে আসামী গা ঢাকা দিয়েছিলো। রবিবার রাতে জামগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ