• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘোষিত সময়েই ৪১তম বিসিএস পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

সিসি নিউজ ডেস্ক ।। ঘোষিত সময়েই ৪১তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সোমবার রাতে গণমাধ্যমকে জানান, শিক্ষামন্ত্রী দীপু মনি বিসিএস পরীক্ষার তারিখ পেছানোর কথা বললেও ৪১তম বিসিএস পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

সরকারি কর্ম কমিশন ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দিন ১৯ মার্চ ঘোষণা করেছে। করোনা মহামারির কারণে এক বছর ধরে বন্ধ হল খুলে দিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সোমবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে বিশ্ববিদ্যালয় খোলার তারিখ জানানোর পাশাপাশি বিসিএস পরীক্ষা পেছানোর কথা বলেন শিক্ষামন্ত্রী।

৪১তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরি পাবেন ২ হাজার ১৬৬ জন। চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের পরীক্ষা এই মাসেই হচ্ছে।

এরপর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পিএসসি ঠিক করেছে আগামী ৬ অগাস্ট। ওই পরীক্ষায় অংশ নিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। ৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। উৎস: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ