• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তওবা করেছি আর ওড়না খুলবো না: ভিনা মালিক

veena malikবিনোদন ডেস্ক: পাকিস্তানি অভিনেত্রী  ভিনা মালিক বলেছেন, আমার বোধদয় হয়েছে, আমি আল্লাহর কাছে তওবা করেছি আর ওড়না খুলবো না। সেই সাথে রুপালী পর্দা, গ্ল্যামার জগৎকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার এই এ পরিবর্তনের পেছনে রয়েছেন মাওলানা তারিক জামিল। তিনিই ভিনার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন।

ভিনা বলেছেন, মাওলানা সাহেব আমায় শপথ করিয়েছেন, কখনই ওড়না না খোলার জন্য। বাকি জীবনটা এই শপথ মেনেই চলবো। তার স্বীকারোক্তি, অন্যদের মতো আমিও ভুল করেছি। আল্লাহর কাছে সেজন্য ক্ষমাও চেয়েছি। এখন পাকিস্তানের মানুষের উন্নয়নে কাজ করতে চাই।

উল্লেখ্য, এর আগে ভিনা মালিকের উলঙ্গপনা, নগ্নতা শুধু পাকিস্তানকেই কাঁপিয়ে দেয়নি, ঝড় তুলেছে সীমান্তের ওপার ভারতেও। বহুবার নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। বিগ বসে তার অস্মিত পটেলের সঙ্গে ঘনিষ্ঠতা, ভারতের একটি ম্যাগাজিনের প্রচ্ছদে তার ‘টপলেস’ ছবি প্রকাশকে কেন্দ্র করে অনেকবারই তিনি শিরোনামে এসেছেন।

জানা গেছে, ভারতের যে পরিচালকের সঙ্গে তিনি ছবি করবেন বলেছিলেন, সেই চুক্তিও বাতিল করে দেবেন ভিনা। আপাতত ভিনা এখন তার গায়ক-ব্যবসায়ী স্বামীর সঙ্গে সৌদি আরবে অবস্থান করছেন।

পিটিআই সূত্রে জানা গেছে, ভিনা তার স্বামীর সঙ্গে পাকিস্তানের একটি নিউজ চ্যানেলে সকালের একটি শো হোস্ট করবেন। ভিনার মতে তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা বন্ধুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ