• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ওভারনাইট বান্দরবানে পাঠিয়ে দেবো’ বিজ্ঞাপন বন্ধ চায় সংসদীয় কমিটি

সিসি নিউজ ডেস্ক ।। সরকারি কর্মকর্তাদের জন্য পার্বত্য এলাকা শাস্তিমূলক কর্মস্থল- এমন দৃষ্টিভঙ্গির পরিবর্তন চায় সংসদীয় কমিটি।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটি এ ধরনের অপপ্রচার বন্ধ করতে বলেছে।

কমিটি এ বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে সদস্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপঙ্কর তালুকদার, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মীর মোস্তাক আহমেদ রবি ও বাসন্তী চাকমা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দীপঙ্কর তালুকদার বৈঠকে প্রসঙ্গটি তোলেন। সম্প্রতি তাজা চায়ের বিজ্ঞাপনচিত্রে ‘আপনাকে ওভারনাইট বান্দরবানে পাঠিয়ে দেবো’ ডায়ালগটির প্রসঙ্গ টেনে ওই সংসদ সদস্য বলেন, এ ধরনের বিজ্ঞাপনে পার্বত্য অঞ্চলের বিষয়ে জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পার্বত্য এলাকায় শাস্তিমূলক বদলি করা হয় বলে ধারণা প্রতিষ্ঠা পাবে। যার কারণে এ ধরনের বিজ্ঞাপন বন্ধ হওয়া দরকার।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, এসব প্রচারের কারণে এলাকার ওপর একটি বিরূপ ধারণার সৃষ্টি হতে পারে। যেজন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে, এ ধরনের প্রচারণা যাতে বন্ধ হয় তার জন্য তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করতে।

বৈঠকে কমিটি পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাতৃভাষায় শিক্ষাদানের লক্ষ্যে নিজ নিজ আঞ্চলিক ভাষায় অভিজ্ঞ শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ