• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পৌরসভা নির্বাচনের দিন থাকছে না সাধারন ছুটি

সিসি নিউজ ।। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩০টি পৌরসভায় সাধারণ নির্বাচন, ৪টি উপজেলা পরিষদ এবং ২টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকছে না, তবে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা বন্ধ থাকবে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক পঞ্চম ধাপে ৩০টি পৌরসভার সাধারণ নির্বাচন, ৪টি উপজেলা পরিষদ এবং ২টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ২৮ ফেব্রুয়ারি রোববার সাধারণ ছুটি ব্যতীত নির্বাচনী এলাকার অধীন যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করা হলো।

এছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা এবং পার্শ্ববর্তী পৌরসভা, উপজেলা এবং জেলার অধীন অন্যান্য দপ্তর, সংস্থা বা প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ