• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনার টিকা পাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

সিসি নিউজ ।। সরকারি বিশ্ববিদ্যালয়ের পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদেরও করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।

মাউশি’র ওয়েবসাইটে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের করোনার ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তদূর্ধ্ব, তাদের www.Surokkha.gov.bd-তে নিবন্ধন করতে হবে। যাদের বয়স ৪০ বছরের নিচে তাদের এবং শিক্ষার্থীদের তালিকা নির্ধারিত ছকে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকের কাছে পাঠাতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য আলাদা দুটি ছক তৈরি করেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়, পদবি, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ, জেলা ও উপজেলার নাম লিখতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পদবির জায়গায় নাম ও শ্রেণি উল্লেখ করতে হবে।

সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‌্যাপক আতিকুল ইসলাম বলেছেন, ‘নিঃসন্দেহ এটা খুবই ভালো সিদ্ধান্ত। এটা শিক্ষার্থীদের ক্লাসে আসতে অনুপ্রেরণা জোগাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ