• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকিয়ার কারনে খুন !

Maderঝালকাঠি : বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকিয়া করার কারণে বন্ধুর হাতে খুন হলো বন্ধু নাসির হাওলাদার ওরফে নশা (৩৫)। শুক্রবার সকালে আমুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাঁঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, পশ্চিম শৌলজলিয়া গ্রামের মৃত. আমজাদ হাওলাদারের ছেলে দিন মজুর নাসির হাওলাদারের সঙ্গে পাশের কৈখালী গ্রামের নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে খোকন হাওলাদায়ের বন্ধুত্ব হয়।
এর সুবাদে নাসির হাওলাদারের বাড়িতে নিয়মিত যাতায়াত করত খোকন হাওলাদার। এক পর্যায়ে নাসির হাওলাদারের স্ত্রী তিন সন্তানের জননী হোসনে আরা বেগমের সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পরে খোকন হাওলাদার।  বিষয়টা জানা জানি হয়ে গেলে বিভিন্ন সময় দুই বন্ধুর সঙ্গে ঝগড়া হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে নাসির হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায় খোকন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে আসে। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত দেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হোসনে আরা বেগমকে জিজ্ঞাসা বাদের জন্য পুলিশ আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ