• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলা ইশারা ভাষা দিবস আজ

VASAঢাকা: আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার বাংলা ইশারা ভাষা দিবস। সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স(এসডিএসএল) বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে শোভাযাত্রা, আলোচনাসভা, শ্রবণ প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বাংলাদেশে শ্রবণ প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় ৩০ লাখ। শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষদের স্বতন্ত্র এবং বৈচিত্র্যপূর্ণ জীবন অভিজ্ঞতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা ইশারা ভাষা।
ইশারা ভাষার স্বীকৃতিসহ শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের অধিকার তুলে ধরতে ‘ বাংলা ইশারা ভাষা দিবস ’ পালনের জন্য দেশের শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের দাবির প্রেক্ষিতে ২০১১ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় রাষ্ট্রীয়ভাবে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়। ২০১৩ সালেও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় ঢাকায় জাতীয় পর্যায়ে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ