• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুর কাহারোলে অগ্নিকান্ডে ১৬টি দোকান ঘর পুড়ে ছাই

বিশেষ প্রতিনিধি ।। দিনাজপুর কাহারোলের গড়েয়া হাট বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের (দিনাজপুর-ঠাকুরগাঁও) মহা সড়ক সংলগ্ন ১৩ মাইল গড়েয়া  বাট বজারে এই ঘটনাটি ঘটে। ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ১৯-২০ লক্ষ টাকারমত।
অগ্নিকান্ডে হতাহতর কোন খবর পাওয়া যায়নি। গড়েয়া হাটে মিজানুর রহমানের তুলার দোকানের ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে মূহুর্তের মধ্যে আশপাশে আগুন ছড়িয়ে পড়লে হাটের ১৬ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। কাহারোল ফায়ার সার্ভিস ও বীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মীর মোঃ আল কামাহ্ তমাল আগুনে ভস্মীভূত ঘটনাস্থল পরিদর্শন করেন।কাহারোল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার ফজলুর করিম জানায়, কাহারোলের গড়েয়া হাট বাজারের মোঃ মিজানুর রহমানের তুলার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লাগে। সে সময় অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে । খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিস ও বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আসি। পুরে যাওয়া দোকানের ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ১৯-২০ লক্ষ টাকা হতে পারে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ