• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে নব-নির্বাচিত লিফদের মাঝে বাইসাইকেল বিতরণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে “নিরাপদ মাছে ভরবো দেশ” মুজিব বর্ষে বাংলাদেশ” এই স্লোগানে উপজেলার ১২ টি ইউনিয়নে ১ জন করে মোট ১২ জন নির্বাচিত লিফদের মাঝে মৎস্য উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মৎস্য কার্যলয়ের সামনে উপজেলা মৎস্য কর্মকর্তা পূরবী রাণী রায়ের সঞ্চলনায় ও উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক ( ইউনিয়ন প্রকল্প) মোঃ বদরুজ্জামান মানিক।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা) মোঃ খালেকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়বুর রহমান শাহ্ প্রমূখ।
মৎস্য অফিস সুত্রে জানাগেছে, উপজেলার ১২টি ইউনিয়নে ২০২০-২১ অর্থবছরে মৎস্য চাষ প্রযুক্তি সেবা স¤প্রসারণ ইউনিয়ন প্রকল্প ২য় পর্যায় এর আওতায় ১২ জন লিফের প্রত্যেককে ১টি করে সাইন বোর্ড, ১টি ক্যালকুলেটর, ১টি ছাতা, ১ টি রেইনকোট, ১টি ব্যাগ, ১টি এ্যাপ্রোন এবং ১টি করে বাইসাইকেলসহ অন্যন্য সামগ্রী বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ