• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মৃত্যু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ।। নওগাঁর আত্রাইয়ে ভবানীপুর বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত মুদি ব্যবসায়ী সুশান্ত কুমার ঘোষ ওরফে ঝুন্টু (৫২) ঘটনার পাঁচ দিন পর মৃত্যুবরণ করেছেন । বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা যায়, উপজেলার মির্জাপুর গ্রামের সুশান্ত কুমার ঘোষ ভবানীপুর বাজারের বিশিষ্ট মুদি মালামালের ব্যবসায়ী । প্রতিদিনের ন্যায় তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গত রোববার দিবাগত রাত সাড়ে ৯টার সময় নিজ বাড়িতে ফিরছিলেন । এ সময় পথের মধ্যে উঁৎ পেতে থাকা দুর্বৃত্তেরা হঠাৎ করেই তার ওপর হামলা চালায় এবং তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে । এক পর্যায়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে মারাত্মক জখম করে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি । মামলা দায়ের হলে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ