• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন সাময়িক বন্ধ

সিসি নিউজ ডেস্ক ।।  কারিগরি ত্রুটির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টা থেকে আবেদন গ্রহণ বন্ধ রয়েছে। যা আগামী রোববার (১৪ মার্চ) পর্যন্ত বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, সার্ভারের সমস্যার কারণে আবেদন করতে সমস্যা হচ্ছিল। এ মুহূর্তে ভর্তি আবেদন বন্ধ রাখা হয়েছে। নতুন দুটি সার্ভার তৈরির কাজ চলছে। এ জন্য অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামী রোববার (১৪ মার্চ) পর্যন্ত আবেদন বন্ধ থাকবে। আশা করছি, সোমবার থেকে আবারও আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে।

বারবার কারিগরি ত্রুটি কেন হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে ঠিক ছিল, হটাৎ কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে। আশা করছি, সোমবারের পর থেকে আর কোনো সমস্যা হবে না।

এর আগে আবেদন শুরুর দিন ৮ মার্চ রাতে কারিগরি জটিলতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়। পর দিন ৯ মার্চ সকালে সচল হলেও বেশ কয়েকবার সার্ভার ডাউন দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এখন পর্যন্ত ঢাবিতে ১ লাখ ৫ হাজার শিক্ষার্থী আবেদন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ