• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ জুয়ারীর কারাদন্ড

Adalotসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ শহরের উপকন্ঠে উত্তরা আবাসন থেকে ৬ জুয়ারীকে জুয়া খেলার সময় আটক করেছে। বৃহস্পতিবার আটক জুয়ারীদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ৭দিন করে কারাদন্ড প্রদান করে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই শহিদুল ইসলামের নের্তৃত্বে পুলিশ বুধবার রাতে উত্তরা আবাসনের একটি বাসার পেছনে জুয়া খেলার সময় ৭জন জুয়ারীকে আটক করে। পরদিন বৃহস্পতিবার দুপুরে ওইসব জুয়ারীদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলাম প্রত্যেকে ৭দিন করে কারাদন্ড প্রদান করে জেলহাজতে পাঠায়। দন্ডপ্রাপ্তরা হলেন আবাসনের বাসিন্দা জিকরুল হকের পুত্র শামীম (১৯), জসিম উদ্দিনের পুত্র রাশেদ (২৫), মৃত জহুদ্দি মামুদের পুত্র আনোয়ার হোসেন (২৭), তছিম উদ্দিনের পুত্র আতিকুল ইসলাম (২৭), রিয়াজ আলীর পুত্র বাবলু (২০) ও তছলিম উদ্দিনের পুত্র হাকিম (১৯)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ