• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে আসছেন ৫ রাষ্ট্রপ্রধান

সিসি নিউজ ডেস্ক ।। স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার গুলশানের একটি হোটেলে ই-কমার্সে নারীদের ভূমিকা বিষয়ক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরাসরি এই ৫ দেশের রাষ্ট্রপ্রধানরা ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোও অনলাইনের মাধ্যমে যুক্ত থাকবেন।

তিনি বলেন, মূলত পারস্পারিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে চীনের সঙ্গে এ মুহূর্তে নতুন কোন‌ো চুক্তি হ‌ওয়ার সম্ভাবনা নেই।

জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ