• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে তিন পৌরসভার নর্ব নির্বাচিত মেয়রদের গন সংবর্ধনা

জয়পুরহাট প্রতিনিধি ।। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন,  শেখ হাসিনার মেয়র হতে হলে শেখ হাসিনার মতো হতে হবে,। বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এই নির্বাচনে নৌকা মার্কা প্রার্থী হতে চান  তাদের উদ্দেশ্যে  বলতে চাই মোটরসাইকেলের বহর দিয়ে ভোট হয় না। সাধারণ  মানুষের মন জয় করেন মানুষ আপনাকে ভোট দিবে।

শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে  প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হত্যার প্রচেষ্টার প্রতিবাদ এবং জেলার তিনটি পৌর সভার নর্ব নির্বাচিত মেয়রদের গন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন আরও বলেন, যাদের জন্ম খুনের মধ্য দিয়ে, যাদের চেতনার মধ্যে রক্ত- তারাই জাতির পিতা বঙ্গবন্ধুকে খুন করেছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন, তা দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। সম্প্রতি পৌরসভা নির্বাচনে জনগণ আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছেন।

রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন বলেন,  শেখ হাসিনাকে এর আগে ২১ বার হত্যার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু মহান সৃষ্টিকর্তা তাকে রক্ষা করেছেন। তাই আমরা শেখ হাসিনাকে হত্যার হুমকিতে বিচলিত নই। বিএনপি পূর্বের ন্যায় আওয়ামী লীগ সরকারকে উৎখাতের চেষ্টা করছে। কিন্তু জনগণ আমাদের পাশে আছেন। বিএনপির এসব অপতৎপরতার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান আলী,  জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, কালাই পৌর সভার মেয়র রাবেয়া সুলতানা, আক্কেলপুর পৌর সভার মেয়র শহিদুল আলম চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ