• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্কুলে ক্লাস চালু রাখায় ৬৫ হাজার টাকা জরিমানা

সিসি নিউজ ডেস্ক ।। জামালপুরে করোনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খোলা রেখে ক্লাস চালু রাখায় সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালের দিকে শহরের কলেজ রোডের ওই স্কুলকে জরিমানা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন।

তিনি জানান, বৈশ্বিক করোনা পরিস্থিতির নেতিবাচক প্রভাব এড়াতে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। সরকারি এই নির্দেশনা অমান্য করে জামালপুর শহরে গোপনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে, এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। স্কুল খোলা রেখে ক্লাস করানোর দায়ে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর আওতায় ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ