• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকেরহাটে মোটরসাইকেল ও নসিমন সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে ফের ভটভটি ও মোটরসাইকেল সংর্ঘষে মিম ইসলাম (৮) নামে মোটরসাইকেল আরোহী এক দ্বিতীয় শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে নিহত মিমের বাবা মোটর সাইকেল চালক ইসাহাক আলী গোলাপ শাহ (৪৫) ও তাঁর মা জাকিয়া বেগম (৪০)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র পাকেরহাট পান ধোয়ার ঘাটে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহত মিম উপজেলার আংগারপাড়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার কাপড় ব্যবসায়ী গোলাপ শাহয়ের বড় ছেলে ও বাংলা বাজার নূরানী কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে লাইসেন্স বিহীন একটি ভটভটির সাথে একটি মোটরসাইকেলের সংঘর্ঘ হয়। এতে মোটরসাইকেলের সামনে বসা নিহত মিম মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকেরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করে ও আহত দুজন ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওসি শেখ কামাল হোসেন জানান, পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, অনিবন্ধিত যানবাহন ও অদক্ষ চালকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে,এটি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত চার মাসে খানসামা উপজেলার বিভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনায় উত্তরা ইপিজেড কর্মী ও কলেজ ছাত্রসহ ৬জন নিহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ