• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চার দিনের মধ্যে শিক্ষক-কর্মচারীদের টিকার নিবন্ধনের নির্দেশ

সিসি নিউজ ডেস্ক ।। সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক-কর্মচারী যাদের বয়স ৪০ বছরের নিচে অথচ এখনও করোনার টিকা নেননি বা নিবন্ধন করেননি তাদের আগামী চার দিনের মধ্যে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) এক অফিস আদেশে এ নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী।

এতে বলা হয়, যেসব শিক্ষক-কর্মচারী ৪০ বছরের নিচে যেসব শিক্ষক-কর্মচারী সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে পারেনি তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব শিক্ষকদের এ লিংকে (forms.gle/nGYYzSsEYy6MFTZ89) প্রবেশ করে আগামী ২২ মার্চের মধ্যে তথ্য হালনাগাদ করতে হবে।

আদেশে বলা হয়, স্কুল কলেজের সব শিক্ষক-কর্মচারীদের করোনা টিকা নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ৪০ বছরের নিচে বেশ কিছু শিক্ষক-কর্মচারী নিবন্ধন করতে সমস্যায় পড়েছেন।

এ লিংকে প্রবেশ করে তথ্য হালনাগাদের পর সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক-কর্মচারীরা সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করে করোনা টিকা রেজিস্ট্রেশন করতে পারবেন।

এর আগে ১ মার্চ মাধ্যমিকের সব শিক্ষকদের টিকা দেওয়ার লক্ষ্যে জরুরি ভিত্তিতে তালিকা চায় শিক্ষা মন্ত্রণালয়। সেই তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়ার পর শিক্ষক-কর্মচারীদের সুরক্ষা অ্যাপ ও সার্ভারে টিকাদানে শিক্ষক অপশন যুক্ত করা হয়। এরপর থেকে ৪০ বছরের কমবয়সী শিক্ষকরা নিবন্ধন করতে পারছেন। এরপরও অনেকে নানা সমস্যা কারণে ৪০ বছরের কম বয়সী শিক্ষকদের নিবন্ধন করতে পারেনি কিংবা করেননি। তাদের নতুন করে আগামী চার দিনের মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি থেকে একাধিক চিঠি দিয়ে ৪০ বা তার কম বয়সী শিক্ষক-কর্মচারীদের www.surokkha.gov.bd তে নিবন্ধন করে টিকা নেওয়া নিশ্চিত করতে বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ