• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দেশের ১৫০০ মাদরাসায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ স্থাপনের নির্দেশ

সিসি নিউজ ডেস্ক ।। শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সারাদেশের এক হাজার ৫০০ মাদরাসাকে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ স্থাপনের নির্দেশ দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয়কে জানাতে বলা হয়েছে। দেশের মাদরাসাগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে পাঠিয়েছে আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেরস ড. মুহাম্মদ আহসান উল্লাহ এ প্রসঙ্গে বলেন, ‘মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এই কর্ণারের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। ফলে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনো শিক্ষার্থী জঙ্গিবাদের দিকে ঝুঁকবে না।’

ভিসি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ কর্ণারে মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিল ও যুদ্ধের প্রামাণ্যচিত্র সংরক্ষিত থাকবে। সেখান থেকে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ, জীবনাচার, রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ, দেশপ্রেমসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে। তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ