• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ‘কিশোর গ্যাংয়ের’ ২০ সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি ।। দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়ে ২০ কিশোরকে আটক করেছে। তাদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে মামলা করে ১৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শহরের জিলা স্কুলের পেছনে থেকে শুক্রবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তারা কিশোর গ্যাংয়ের সদস্য।

যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলো- দিনাজপুর শহরের স্টেশন রোডের ভাঙারি দোকানের কর্মচারী রতন হোসেন, শহরের বাহাদুর বাজারের মাছ বিক্রেতা আবু বক্কর সিদ্দিক, বাহাদুর বাজারের কাপড় দোকানের কর্মচারী মনি হোসেন, বিশাল আহমেদ এবং শরিফ, কাচারী এলাকার কম্পিউটার দোকানের কর্মচারী রকি ইসলাম ও পাটোয়ারী বিজনেস হাউজের কর্মচারী শান্ত।

অন্যান্য ১৩ জনের মধ্যে দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ৫ জন ছাত্র, বিরল সরকারি কলেজের ৪ জন, দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের ২ জন, সরকারি সিটি কলেজের ১ জন ও মাউন্ট এভারেস্ট কলেজের ১ ছাত্র রয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, সন্ধ্যায় জিলা স্কুলের পেছনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২০ জনকে আটক করা হয়। আটকরা কিশোর গ্যাংয়ের সদস্য। তারা মোবাইলে বিভিন্ন ধরনের জুয়া খেলতো। তারা একত্রিত হয়ে জিলা স্কুলের পেছনে মাদক সেবন করতো। আটক ২০ জনের মধ্যে ১৩ জন বিভিন্ন কলেজের ছাত্র রয়েছে। মানবিক বিবেচনায় তাদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে স্বজনদের কাছে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ