সিসি নিউজ ডেস্ক ।। প্রাণঘাতী করোনাভাইরাস এবার স্বাস্থ্য অধিদফতরে হানা দিয়েছে। অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. খুরশীদ আলমসহ পাঁচ থেকে সাত জন কর্মকর্তা-কর্মচারী এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় স্বাস্থ্য অধিদফতরে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে বলে সূত্র জানিয়েছে।
তবে আক্রান্তের সংখ্যা এত বেশি নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক ও মিডিয়া সেলের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন।