• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় নিরাপদ সড়ক ও রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: পথ যেন না হয় মৃত্যুর,পথ যেন হয় শান্তির! স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় নিরাপদ সড়ক ও নির্মাণাধীন রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (২০ মার্চ) সকালে খানসামা উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গ্রামীণ শহর পাকেরহাটে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মানববন্ধন হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্য এর সভাপতি আব্দুর রহমান লিটনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সড়ক দূর্ঘটনায় নিহত নাসিমের বড় ভাই নবাব হোসেন, শিক্ষক ইমরান চৌধুরী, আব্দুর রহমান রাজু, মানিক রায়,রুবেল ইসলাম, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন রক্তবিন্দু’র সভাপতি ও খানসামা উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস এম রকি, মানুষ মানুষের জন্য’র সোহাগ ইসলাম, রক্তবিন্দু’র জে আর জামান, মানব কল্যাণ সেবা সংঘের রক্তের জাহাঙ্গীর, উই ওয়ার্ক ফর দ্যা হেল্পলেস এর সাধারণ সম্পাদক শাকিল ইসলাম, রক্তের বন্ধনের বিজয় শংকর রায়, নাসিম সমাজকল্যাণ ফাউন্ডেশনের খায়রুল, সাধারণ শিক্ষার্থী হাবিবুর রহমান ও মুবতাসিম ফুয়াদ সহ আরো অনেকে।

স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্যের সভাপতি আব্দুর রহমান লিটন তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং প্রশাসন ও পুলিশসহ সকল প্রতিষ্ঠানকে কার্যকরী ভূমিকা রাখতে জোর দাবি জানান। নিরাপদ সড়ক বাস্তবায়নে করনীয় বিষয়ে কয়েকদফা দাবি পেশ করে স্মারকলিপি প্রদান ও লিফলেট বিতরণসহ ৩দিন ব্যাপী কর্মসূচী ঘোষণা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃৃন্দ।

উল্লেখ্য, গত চার মাসে কলেজ ছাত্র ও ইপিজেড কর্মীসহ খানসামা উপজেলায় সড়ক দূর্ঘটনায় ৬জন নিহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ