• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সংখ্যালঘুর ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

সিসি নিউজ ।। সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংঘটিত সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িতে হামলা এবং লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ সৈয়দপুর উপজেলা শাখা। আজ ‍বুধবার (২৪ মার্চ) বেলা ১২টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু যোগেন্দ্র নাথ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস মিন্টু, পৌর শাখার সভাপতি সাংবাদিক গোপাল চন্দ্র রায়, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সাবেক অধ্যক্ষ ক্ষিতিশ চন্দ্র রায়, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণবেশ চন্দ্র বাগচি দুলাল, কামারপুর ডিগ্রি কলেজের অধ্যাপক জ্যোতির্ময় রায়, সাবেক ইউপি চেয়ারম্যান টিকেন্দ্রজিৎ মীরু, সাবেক পৌর কাউন্সিলর কনিকা রাণী, সাবেক কাউন্সিলর সাবেত্রী রাণী, কিশোর প্রসাদ, ছাত্রলীগ নেতা তাপস রায়, নন্দলাল বাবু প্রমুখ।
মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সৈয়দপুর পৌর শাখা, সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশানসহ একাধিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা অতিলম্বে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ