দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুল (বাংলাস্কুল) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান-২০১৪ শুক্রবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ সফর আলী, মুক্তিযোদ্ধা মোঃ বেশারত আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ সমসের আলী। স্কুলের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম’র উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল স্কুল পরিচালনা কমিটির সদস্য আল্লামা কামাল, শামসুন নাহারসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক আখতারুল ইসলাম রাঙ্গাসহ অন্যান্য শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মচারীবৃন্দ। উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি মোঃ হামিদুল হক অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রী ও অনুষ্ঠানে আগত অতিথিদের হাতে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ হামিদুল হক ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগি হওয়ার আহবান জানান। তিনি সকলের প্রচেষ্টায় বাংলা স্কুলকে কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সকলের প্রতি আহবান জানান।