কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি পরিবারের ৫০টি বসত ঘর আগুনে ভষ্মিভূত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর মাঝাপাড়ায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের আফছার আলীর ছেলে জাহিদুলের বাড়ি থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এতে ওই পরিবারগুলোর ঘরে রক্ষিত নগদ অর্থ, স্বর্ণালস্কার, ধান-চাল, আসবাবপত্র আগুনে পুড়ে গিয়ে প্রায় অর্ধকোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।