খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর একাত্তরের ২৫ মার্চ কালরাতে চালানো নৃশংসতা-বর্বরতা স্মরণে দিনাজপুরের খানসামা উপজেলায় গণহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২৫মার্চ(বৃহস্পতিবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও সারাদেশের ন্যায় খানসামা উপজেলায় ০১ মিনিটের জন্য প্রতিকী ব্ল্যাক আউট (জরুরী স্থাপনা ও চলমান যানবাহন ব্যতীত) কর্মসূচী পালন করা হয়।