• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীর মুক্তিযোদ্ধার তালিকায় জিয়া ও মোশতাকের নাম

সিসি নিউজ ডেস্ক ।। বীর মুক্তিযোদ্ধাদের প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করেছে সরকার। এ তালিকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক আহমেদের নামও রয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৪টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় সেক্টর কমান্ডার হিসেবে জিয়াউর রহমান ও মুজিবনগর সরকারের মন্ত্রী হিসেবে মোশতাকের নাম রয়েছে।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক বলেন, মুক্তিযাদ্ধা হিসেবে জিয়াউর রহমানের নাম রয়েছে তালিকায়। তিনি মুক্তিযুদ্ধ করেছেন, এটা তো অস্বীকার করা যাবে না। তিনি সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের প্রধান ছিলেন। পরবর্তী সময়ে তিনি আদর্শ বিচ্যুত হয়েছেন।

অন্যদিকে খন্দকার মোশতাকের বিষয়ে মন্ত্রী বলেন, তিনি মুজিবনগর সরকারের মন্ত্রী ছিলেন, এটা অস্বীকার করা যাবে না। আবার তিনি বঙ্গবন্ধু হত্যায় অভিযুক্ত। যেহেতু রায় প্রকাশের আগেই তিনি মারা যান তাই তার সাজা হয়নি।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে এটি যার যার অর্জন। সেটা কেউ বাতিল করতে পারবে না। তারা মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু অপকর্মসহ যেমন বঙ্গবন্ধুর খুনের সহযোগিতা ও খুনি হিসেবে তাদের নামের পাশে তাদের কর্ম উল্লেখ থাকবে।

তাদের খেতাব বাতিলের বিষয়ে একটি কমিটি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, খেতাবটা একটি সম্মান। সেটি যে কোনো সরকার সম্মান দিতে পারে, আবার চাইলে যে কোনো অপরাধের জন্য ফিরিয়ে আনতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ