• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শহীদদের স্মরণে সারাদেশে ‘ব্লাক আউট’

সিসি নিউজ ডেস্ক ।। ১৯৭১ সালের ২৫ মার্চের বিভীষিকাময় কালরাতের হত্যাযজ্ঞ স্মরণে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালিত হয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার শিকার হওয়া শহিদদের স্মরণে ১ মিনিট সব ধরনের বাতি বন্ধ রাখার এ কর্মসূচি পালন করে সরকার।

তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কি পয়েন্ট ইন্সটলেশন- কেপিআই) ও চলমান যানবাহন এ কর্মসূচির বাইরে ছিল। ১ মিনিট ব্ল্যাক আউটের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর, সব জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ব্ল‌্যাক আউটের সময় কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ