• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হরতালের আগের রাতেই সায়েদাবাদে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

সিসি নিউজ ডেস্ক ।। আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা হেফাজতে ইসলামের ডাকা হরতালের আগের রাতে রাজধানীর সায়েদাবাদের জনপদ মোড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (২৭ মার্চ) রাত পৌনে ৮টার দিকে যাত্রীবাহী ওই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম কাজল বলেন, রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কারা বাসটিতে আগুন দিয়েছে তা জানতে তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে দুপুরে রাজধানীর মালিবাগে একটি যাত্রীবাহী বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ বক্সের সামনেই বাসটিতে আগুন ধরে যায়। তবে কি কারণে বাসটিতে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ