• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীসহ করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণের ঝুঁকিতে ২৯ জেলা

সিসি নিউজ ডেস্ক ।। নীলফামারীসহ দেশের ২৯ জেলা করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফেনী, চাঁদপুর, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, রাজশাহী, নওগাঁসহ আরও বেশি কিছু জেলা রয়েছে এই উচ্চ ঝুঁকির তালিকায়।

আজ সোমবার ( ২৯ মার্চ) দুপুর সাড়ে তিনটায় স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ সম্মেলনে এ কথা জানায়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ মার্চ পর্যন্ত তাদের কাছে থাকা রোগীর মাত্রা এবং সংক্রমণের হারের ভিত্তিতে এই ২৯ জেলা নির্বাচন করেছেন তারা।

উচ্চ ঝুঁকির এসব জেলায় সংক্রমণ প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হবে প্রশ্নের জবাবে অধ্যাপক সেব্রিনা ফ্লোরা বলেন, জেলা পর্যায়ে করোনা নিয়ন্ত্রণ কমিটি রয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলোতে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা সেই কমিটি ঠিক করবে আর অধিদফতর সে বিষয়টি মনিটর করবে।

তবে পুরো দেশেই সংক্রমণ ছড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি, প্রথম দিকে নতুন করে সংক্রমণের জেলা ছিল ৬টি, ২০ মার্চ পেলাম ২০ জেলায় আর ২৪ মার্চ পেলাম ২৯ জেলায়। এতে করে বোঝা যায়, সংক্রমণ বেড়েই চলেছে।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে দৈনিক শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ১৮১ জন। তার নতুন শনাক্ত হওয়া রোগীদের নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছয় লাখ ছাড়ালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ