• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে জনসমাগম বন্ধে গণবিজ্ঞপ্তি জারি

সিসি নিউজ ।। রংপুরে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জনসমাগমসহ সিনেমা হল বন্ধ রাখার নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় জেলা করোনাভাইরাস প্রতিরাধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জেলা প্রশাসক আসিব আহসান এ গণবিজ্ঞপ্তি জারি করেন। এ নির্দেশনা ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক জেলায় সামাজিক,  রাজনৈতিক, ধর্মীয়সহ সকল জনসমাগম বন্ধ থাকবে। একই সময়ে বিয়ে ও জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠানে জনসমাগম বন্ধ থাকবে। মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

পর্যটন ও বিনোদনকেন্দ্রে যে কোনো প্রকার জনসমাগম ও মাস্কবিহীন প্রবেশ নিষিদ্ধ থাকবে। সকল ধরনের মেলা ও সিনেমা হল বন্ধ থাকবে। গণপরিবহনে মাস্ক পরিধানসহ অন্যান্য সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী গণপরিবহনে নেওয়া যাবে না।

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে এবং শপিংমলে ক্রেতা-বিক্রেতা উভয়কেই মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হোটেল-রেস্তোরাঁসমূহে ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষ একসঙ্গে প্রবেশ ও অবস্থান করতে পারবে না। এসব স্থানে অবশ্যই মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঘরের বাইরে এবং জনসমক্ষে মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ