• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উখিয়ায় মার্কেটে আগুন, নিহত ৩

সিসি নিউজ ডেস্ক ।। উখিয়ায় কুতুপালং বাজারে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন পুড়ে মারা গেছেন। নিহত সবাই দোকান কর্মচারী বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মার্কেটটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস অফিস থেকে একটি এবং উখিয়া থেকে দুইটি মোট তিনটি ইউনিট কুতুপালং বাজারের ওই মার্কেটের আগুন নিভানোর কাজ শুরু করে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৭-৮টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। একটি দোকানের টয়লেট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা দোকান কর্মচারী। আগুন থেকে বাঁচতে তারা সেখানে আশ্রয় নিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ