সিসি নিউজ ।। করোনা ভাইরাসের প্রভাবে নীলফামারী জেলা বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন উপ-পরিচালনা কমিটি।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন পরিচালনা উপ-কমিটির চেয়ারম্যান মো. রমিজ আলম বৃহস্পতিবার রাতে নির্বাচন স্থগিত সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন। এতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে উল্লেখ্য করেন।
আগামী ৭ এপ্রিল সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন। উল্লেখ্য যে, ১৮টি পদে ৫০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছিলেন। এতে ভোটার সংখ্যা ছিল ৩ হাজার ১২ জন।