• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে মাদকাসক্ত পুত্রের হাতে মা খুন

ইনসান সাগরেদ, পঞ্চগড় ।। পঞ্চগড়ে আপন সন্তানের হাতে  মা’কে খুন করেছে শহিদুল ইসলাম (৩৫) নামের এক মাদকাসক্ত যুবক। শনিবার দুপুরে পঞ্চগড় পৌরসভার পশ্চিম মিঠাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে শহিদুল নিয়মিত মাদক সেবন করতো। ঘটনার দিন সকাল থেকেই মা জয়তুন বেগমের (৫০) কাছে মাদক সেবনের টাকা চেয়ে আসছিলো সে। তার মা বরাবরই টাকা দিতে অস্বীকার করে। পরে দুপুরের দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে শহিদুল মাছ শিকারের কোঁচার কাটা দিয়ে তার মায়ের ঘাড়ে আঘাত করে। এতে চিৎকার করে লুটিয়ে পড়েন মা। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে কোঁচা নিয়ে পালিয়ে যায় শহিদুল।
তাৎক্ষনিক জয়তুন বেগমকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বলেন, এর আগেও শহিদুল মাদকের টাকা না পেলেই বাবা-মা’কে মারধর করতো। এজন্য পরিবারের লোকজন কয়েকবার তাকে পুলিশের হাতে তুলে দেন। গত এক বছর ধরে মাদক মামলায় জেল হাজতেই ছিলো সে। গত মাস দুয়েক আগে ছাড়া পেয়ে আবার শুরু করে মাদক সেবন।
খবর পেয়ে হাসপাতাল এবং ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস. এম সফিকুল ইসলাম।
তিনি বলেন, খুনি ছেলেকে ধরতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ