• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লকডাউনে সব শিক্ষককে স্কুলে যেতে হবে না

সিসি নিউজ ডেস্ক ।। লকডাউনের সময় প্রাথমিক স্কুলের সব শিক্ষকদের স্কুলে যেতে হবে না বলে জানিয়েছেন প্রাইমারি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনজুরুল আলম।

শনিবার (৩ মার্চ) রাতে একথা জানান প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক।

তিনি বলেন, স্কুলের দাফতরিক কাজে প্রধান শিক্ষকসহ যাদের যাদের প্রয়োজন তারা রোস্টার করে স্কুলে যাবে। বাকি শিক্ষকরা নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন।

আলমগীর মুহাম্মদ মনজুরুল আলম বলেন, সোমবার থেকে যদি লকডাউন ঘোষণা করা হয়, তাহলে লকডাউন থাকাকালীন শিক্ষকদের বিদ্যালয়ে যেতে হবে না। লকডাউনে সবকিছু বন্ধ থাকবে তাহলে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন কীভাবে? এছাড়া লকডাউনের কারণে আমাদের চলমান বিভিন্ন প্রকল্প স্থগিত হবে কি না সেটি প্রজ্ঞাপন জারির পর বলতে পারব।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ